
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান স্ত্রী-সন্তানসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের রোগমুক্তি কামনা করে মৌলভীবাজার জেলার বিভিন্ন মসজিদ সহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে।
শনিবার ১০ জুলাই শহরের পশ্চিমবাজার জামে মসজিদে জোহরের নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মুসল্লিরা এম নাসের রহমান ও তার সহধর্মিণী জেলা বিএনপির সহ-সভাপতি রেজিনা নাসেরসহ পরিবারের সকলের রোগমুক্তি কামনা করেন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক সহ বিএনপি নেতৃবন্দরা।
বিএনপিএ অঙ্গসংগঠন যুবদল থেকে ছিলেন জেলা কমিটির সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দল থেকে ছিলেন সাধারণ সম্পাদক জি.এম.মুক্তাদির রাজু সহ অন্যান্যরা।
বৃহস্পতিবার ৮ জুলাই স্ত্রী-সন্তানসহ এম নাসের রহমান করোনা আক্রান্ত হন। তিনি সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। নাসের রহমান, তাঁর স্ত্রী রেজিনা রহমান এবং তাঁদের এক পুত্র।
এদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভিপি মিজান করোনা আক্রান্ত নাসের রহমান ও তাঁর পরিবারের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। ভিপি মিজান বলেন, তাঁদের সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাইছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.