
স্টাফ রিপোর্টার॥ করোনা মহামারীতে মৌলভীবাজার শহরে ভবঘুরে, ঠিকানাহীন,গৃহহীন অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে একদল যুবক।
রোববার ১১ জুলাই রাতে শহরের কুসুমবাগ, ঢাকা বাসস্ট্যান্ড, দরগাহ গেট,শমসেরনগর রোড, কোর্ট পয়েন্ট, চাঁদনীঘাটসহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে এসব অনাহারী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ করেন শেখ তোফায়েল আহমদ, আফছার ইবনে রহীম,আজিজুল ইসলাম রিয়াদ,কয়েছ আহমদ প্রমুখ।
তারা বলেন সবাই যখন ঘরবন্দি তখন এসকল অসহায় মানুষজন ভোগছেন খাবারে অভাবে। লকডাউনে তাদের চরম খাদ্য সংকট। খাবার পেয়ে তাদের হাস্যোজ্জ্বল মুখ আমাদের বিমোহিত করেছে। এভাবে আমরা ধারাবাহিকভাবে খাবার বিতরণের চেষ্টা করবো। পাশাপাশি তাদের সাহায্যার্থে সামাজিক দায়বদ্ধতা থেকে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.