
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা সমিতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান।
মঙ্গলবার ১৩জুলাই দুপুরে মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ে জেলা সমিতি ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা এর সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলার কৃতি সন্তান এডভোকেট জসিম উদ্দিন আহমেদের একান্ত প্রচেষ্টায় জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকা ও মৌলভীবাজার জেলা সমিতি এর সৌজন্যে মৌলভীবাজার সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মুর্শেদের নিকট অক্সিজেন সিলিন্ডার গুলো হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজজলুর রহমান, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এর ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক বিনেন্দু ভৌমিক, মৌলভীবাজার জেলা সমিতির সদস্য ডাঃ আহাদ আহমদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহমদ ফয়সাল জামান সহ অন্যন্যরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.