
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারবাগ গ্রামের আলহাজ্ব হোসেন আহমদ (কালু মিয়া) (৬৩) করোনা পজেটিভ নিয়ে নিজ বাড়িতে ১৩ জুলাই ভোর ৬ টায় মৃত্যুবরণ করেন। তিনি বেশ কয়েকদিন থেকে করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন। পরে নমুনা পরীক্ষা করালে করোনা পজেটিভ তার শরিরে ধরা পড়ে।
মৃতের পরিবারের পক্ষ থেকে মামুনুর রশীদ কোভিড-১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার এর জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ এর সাথে যোগাযোগ করেন। পরে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান এর অনুমতিক্রমে স্বাস্থ্যবিধি মেনে দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
১৩ জুলাই মঙ্গলবার দুপুর ২টায় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বলিয়ারবাগ ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযার নামাজে শারিরিক দূরত্ব বজায় রেখে তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের সদস্যগণ, মৃতের আত্বীয় সহ এলাকার মানুষ অংশ গ্রহন করেন। জানাযা শেষে আলহাজ্ব হোসেন আহমদ (কালু) মিয়াকে বলিয়ারবাগ পাঞ্চায়েতী করবস্থানে দাফন করা হয়।
দাফন কাজে দায়িত্বরত ছিলেন তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার (জুনেদ), জেলা টিম সমন্বয়কারী সুমন আহমদ, জেলার সিনিয়র সদস্য আব্দুল আহাদ, মোঃ ছোবহান আলী, মাওলানা শেখ ফজলুর রহমান হেলালী,শাহিন আহমদ, স্বপন চৌধুরী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.