স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জের ৬নং আলীনগর ইউনিয়নের তিলকপুর ও পূর্বপল্লী থেকে ১৫টি ডিমসহ খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার ১৪ জুলাই সন্ধা ৬টার দিকে বন বিভাগের বন্যপ্রাণী ইউনিট এর শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম নেতৃত্বে ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব Stand For Our Endangered Wildlife টিম (SEW) ফাউন্ডার খোকন সিংহ ও সোহেল শ্যামের সহযোগীতায় ১৫টি ডিমসহ বিষদর খৈয়া গোখরা সাপটি উদ্ধার করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়,বর্তমানে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত হলেও ডিমগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
বন্য প্রাণী বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বন বিভাগ ও স্বেচ্ছাসবী টিমের সহযোগীতায় ১৫ টি ডিম সহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করি, সাপটি লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে এবং ডিমগুলোকে বন্যপ্রাণী রেসকিউ সেন্টারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
তিনি আরো বলেন,সাপের বাচ্চার ডিমগুলোকে ফুটিয়ে কমলগঞ্জ লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবমুক্ত করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.