
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার ১৪ জুলাই বাদ জোহর জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটির উদ্যোগেপৌর শহরের উত্তর কলিমাবাদ এর অস্থায়ী কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মোঃ মাহবুবুল আলম শামীমের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী কামাল হোসেনের সঞ্চালনায় মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়। তার শাসনামল থেকে শিক্ষা নিয়ে দেশ পরিচালনা করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এডভোকেট জুনেদ আলী, ডাঃ ইয়াছিন তালুকদার,এনামুল হক তালুকদার,নাসির উদ্দীন কাইয়ুম, হায়দার আহমদ,ফুল মিয়া,খালেদ আহমেদ,চিনুরঞ্জন,কামাল চৌধুরী,আবদুল মালিক, শফিক উদ্দিন প্রমুখ। স্মরণসভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এবং করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির মুক্তির জন্য দোয়া করা হয়। মিলাদ ও দোয়া শেষে শিরনী বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.