
স্টাফ রিপোর্টার॥ অসহায় মানুষের পাশে সরকারের পাশপাশি ব্যক্তি উদ্যোগে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসেন মৌলভীবাজারের জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।
বৃহস্পতিবার ১৫ জুলাই মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন ও তার পরিবারের উদ্যোগে রিক্সা, ঠেলা, ভ্যান চালক চালক, গৃহকর্মী ও কর্মহীন দিনমজুর ৪ শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি মসুর ডাল ও ১ লিটার তৈল।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম হক, ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ যুবলীগের অন্যান্য নেতা-কর্মিবৃন্দ।
যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন জানান, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে মৌলভীবাজার জেলা যুবলীগ অসহায় মানুষের পাশে রয়েছে, সরকারের নির্দেশনা মেনে খাদ্য সামগ্রী বিতরণ করেছি, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে সবচেয়ে বেশি বিপদে রয়েছে কর্মহীন মানুষ। আমার এ ক্ষুদ্র সহেযাগিতা কিছুটা হলেও তাদের দূর্ভোগ লাগব হবে। সরকারের পাশাপাশি এভাবে বেসরকারি উদ্যোগে বিত্তবানরা এগিয়ে আসলে নিম্ন আয়ের মানুষেরা উপকৃত হবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.