
স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের কারণে সংকট ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় পরিবারবর্গ সহযোগিতার লক্ষে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর উদ্দ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
১৮ জুলাই রবিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা প্রাঙ্গণে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর সভাপতি সৈয়দ নওশের আলী খোকন এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান। অনুষ্ঠানের শুরুতেই যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর প্রতিষ্ঠাতা প্রজেক্ট চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ডাঃ সাদিক আহমেদ,মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ুন, খালেদ চৌধুরী ও সিরাজুল ইসলাম সিরাজ। উপস্থিত ছিলেন একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ চৌধুরী সুমন,ট্রেজারার মোহাম্মদ ফয়ছল মনসুর, সাংগঠনিক সম্পাদক লিপন মিয়া,মোহাম্মদ সোহানুর রহমান সোহান,সিরাজুল হাসান ও একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি সেলিম রেজা তরফদার প্রমুখ। মৌলভীবাজার ও রাজনগর দুটি ক্যাম্পের মাধ্যমে চার শত পরিবারের মাঝে ৫ লক্ষ টাকা সম-পরিমাণের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে একজন অন্ধ রোগির চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা প্রদান হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.