
স্টাফ রিপোর্টার॥ অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি ও সিইও, বঙ্গবন্ধু কর্ণারের উদ্ভাবক মোঃ শামসুল ইসলাম এর রোগমুক্তি কামনায় মৌলভীবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদে বাদ যোহর সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমেদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ডিজিএম আব্দুল লতিফ, সাংবাদিক সালেহ এলাহী কুঠি, অগ্রণী ব্যাংক লিমিটেড এর মৌলভীবাজার প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ ল্ৎুফুর মজিদ, অগ্রণী এসএমই এর ম্যানেজার ফারুক আহমেদ, দুরুদ আহমেদ, মেরাজ আলী, এম এ কাইয়ুম সুলতান, ডাক্তার মোঃ আবুল কাশেম, রুমেন আহমদ প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মওলানা মোঃ জয়নুল হক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.