
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া গ্রামের বাসিন্দা কুলাউড়ার পরিচিত মুখ গরিবের ডাক্তার নামে পরিচিত ডাঃ জালাল সিদ্দিক (পল্লী চিকিৎসক) কোভিড-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়ে সিলেট নর্থইষ্ট হাসপাতালে রাত ১২-৩০মিনিটের সময় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এর নির্দেশে কুলাউড়া কোভিড- ১৯ লাশ দাফন টিমের সদস্যরা মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে স্বাস্থবিধি মেনে গোসল দিয়ে ২০ জুলাই মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় কুলাউড়া উওরবাজার জামে মসজিদে জানাযা শেষে দাফন সম্পন্ন করে। এ নিয়ে কুলাউড়া কোভিড ১৯লাশ দাফন টিমের ২৭টি দাফন সম্পর্ন্ন।
এই সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন। মৌলভীবাজার জেলার যে কোনো উপজেলায় এই সংগঠনের সদস্যরা বিনা খরছে স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন ও সৎকার করে থাকে। মৃত মহিলাদের গোসল ও কাফন মহিলা সদস্য দ্বারা সম্পন্ন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.