
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন। জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১০৬ জন।
বুধবার ২১ জুলাই পবিত্র ঈদুল আজহার দিন সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাদের ২ জন মৌলভীবাজার সদর হাসপাতালের করোনা ইউনিটে ও অন্য ১ জন জুড়ী উপজেলায়।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৬ শতাংশ।
নতুন শনাক্ত ১০৬ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ৪৮ জন, শ্রীমঙ্গলের ৭ জন, কুলাউড়ার ২০ জন, জুড়ীতে ৮ জন, কমলগঞ্জে ৬ জন ও রাজনগরে ১৭ জন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৫৪১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ২৭৬টি নমুনা পরীক্ষায় পাঠালে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৮ দশমিক ৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৫‘শ ৪১ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩ হাজার ১ শত ৫৭ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৯ জন।
সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৫০ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৯ জন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.