বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপু রঞ্জন ধর। ১৩ আগস্ট রোববার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত সাক্ষাতকার গ্রহণের পর তাঁকে এবারের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। সাক্ষাতকার গ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ষাটমা মডেল সপ্রাবি’র প্রধান শিক্ষক বদর উদ্দিন প্রমুখ। এদিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় নিপু ধরকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। পরবর্তীতে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন নিপু।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.