
স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে মৌলভীবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
দ্বিতীয় দিনে ২৪ জুলাই শনিবারেও রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা শহরের প্রবেশ মুখ ও সকল উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব, পুলিশ ও আনসারের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী যানবাহন আটকিয়ে ঘর থেকে বের হওয়ার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় অনেককেই জরিমানা ও।
জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ৭৮টি নমুনা পরীক্ষায় পাঠালে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৪৩ দশমিক ৫৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৪ হাজার ৬ শত ৮১ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ৩ হাজার ২ শত ৫৮ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৭ জন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.