আব্দুর রব॥ বড়লেখার দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউনিয়নে ১৭ আগষ্ট বুধবার বিকেলে “সেচ্ছায় রক্তদান সংগঠন” ব্ল্যাড ডোনেট ক্লাবের সভা অনুষ্ঠিত হয়। ব্ল্যাড ডোনেট ক্লাব কাঠাঁলতলী ইউপি শাখার সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে ও সামছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এনাম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নুর”ল ইসলাম, সাধারণ সম্পাদক সম্পাদক কামর”ল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, ভলোন্টিয়ার বাংলাদেশের সেচ্ছাসেবক নজর”ল ইসলাম, কাঁঠালতলীবাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক, আশরাফ হোসেন, মোস্তাক আজিজ মান্না, সেচ্ছাসেবক জামাল আহমদ, সাবের আহমদ, এমদাদুল হক, সাদ উদ্দিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.