
স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিধি-নিষেধের সুষ্ঠু বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম মৌলভীবাজার জেলা প্রশাসনের অভ্যাহত রয়েছে।
২৪ জুলাই শনিবার ২য় দিনের মত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা শহর ও সকল উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব, পুলিশ, আনসারের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকার কতৃক আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
জনগণকে অতিজরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে উদ্ধুদ্ধ করা হয়। কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকারের সকল সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসন মৌলভীবাজার বদ্ধপরিকর। ঘরে থাকুন, বিধি-নিষেধ মেনে চলুন, সুস্থ থাকুতে সবাইকে অনুরোধ জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.