
স্টাফ রিপোর্টার॥ করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে মৌলভীবাজার জেলা প্রশাসনের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
২৫ জুলাই রোববার শহরের প্রধান সড়কগুলো ফাঁকা ছিল। রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। তবে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার অন্যাদিনের চেয়ে ভীর ছিলো। জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক তত্ত্বাবধানে জেলা শহরের প্রবেশ মুখ ও সাত উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব, পুলিশের টহল জোরদার ছিল। শহরের বিভিন্ন স্থানে পুলিশ যানবাহন আটকিয়ে ঘর থেকে বের হওয়ার প্রকৃত কারণ জানার চেষ্টা করা করছে।
এদিকে পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং ষ্টেশন থেকে তেল ও গ্যাস না দেয়ায় রোগী পরিবহন ও গ্রামাঞ্চল থেকে অসুস্ত রোগীকে চিকিৎসা নিতে হয়রানীর স্বীকার হচ্ছেন অনেকেই।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.