
স্টাফ রিপোর্টার॥ প্রবীণ রাজনীতিবিদ, কৃষক বাঁচাও, হাওড় বাঁচাও আন্দোলনের কেন্দীয় নেতা, মৌলভীবাজারের কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, বিএনএসবি চক্ষু হাসপাতালের আজীবন সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশাহ আর নেই।
গত রাত পৌনে ১টায় সিলেটের আল-হারামাইন হাসপাতালে পঁচাত্তর বয়সে মারা গেছেন। পরে তাঁর মরদেহ মৌলভীবাজার শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকার নিজ বাসায় নিয়ে আসা হয়। আজ ২৫ জুলাই প্রথম নামাজে যানাজা মৌলভীবাজার শহরের কোট জামে মসজিদে বাদ জোহর এবং দ্বিতীয় জানাজার নামাজ মরহুমের নিজ বাড়ী ভুকশিমইলে বাদ আসর অনুষ্ঠিত। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.