
স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে লকডাউনের ৩য় দিনে আরোপিত বিধি-নিষেধের সুষ্ঠু বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
২৫ জুলাই রোববার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা শহরে ও সকল উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব, পুলিশ, আনসারের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সরকার কতৃক আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় ১১৭ ব্যক্তিকে ৭০ হাজার ১০০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.