
স্টাফ রিপোর্টার॥মৌলভীবাজারে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিনেও আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
মঙ্গলবার ২৭ জুলাই শহরেরর প্রধান সড়কগুলো অনেকটা ফাঁকা ছিল। তবে প্রতিদিনের মতো কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার মানুষের ভীর ছিলো।
মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহনান এর সার্বিক তত্ত্বাবধানে জেলা শহরের প্রবেশ মুখ ও ৭ উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব, পুলিশের টহল জোরদার রয়েছে। শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ঘর থেকে বের হওয়ার প্রকৃত কারণ জানতে চাওয়া হচ্ছে। পাপশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগন স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.