
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বিভিন্ন থানার ডাকাতি,অস্ত্র ও মাদক মামলার এজাহারভুক্ত নামীয় আসামী মোস্তাক আহমদ (৪৮)কে আটক করেছে রাজনগর থানা পুলিশ। সে রাজনগর উপজেলার মৌলভীচক গ্রামের মৃত আব্দুল আজিজ মাস্টারের ছেলে।
মঙ্গলবার ২৭ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলামের দিক নির্দেশনায় বিশেষ একটি টিম গঠনের মাধ্যমে রাজনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত মোস্তাককে গ্রেপ্তার করেন।
রাজনগর থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীর নামে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে এবং সে পলাতক ছিল।গ্রেপ্তারের সময় তার সাথে তৎক্ষনাৎ কোন রকম অস্ত্র পাওয়া যায়নি।তদন্ত চলমান এবং আইনানুসারে আগামীকাল মহামান্য আদালতে সোপর্দ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.