
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশ চোলাই মদ সহ এক ব্যবসায়ায়ীকে গ্রেপ্তার করেছে। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে পুলিশ সোমবার ২৬ জুলাই রাতে এক অভিযান চালিয়ে মাদকসহ পারতালি নাইডু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
কুলাউড়া থানার এসআই মোঃ নাঈমুল হাসান ও এএসআই মো. নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগান এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী পারতালি নাইডুকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে তার বসত ঘর থেকে ৮১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.