
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান ও করোনা উপসর্গ রোগিদের স্যাম্পল কালেকশন কার্যক্রম সহ হাসপাতালের সার্বিক অবস্থা ২৯ জুলাই বৃহস্পতিবার পরিদর্শন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ বিনেন্দ্র কুমার ভৌমিক, হাসপাতালের আরএমও ডাঃ ফয়ছাল জামান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আজমল হোসেন।
হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি ও সেচ্ছাসেবী সংগঠন সপ্নের ঢেউয়ের সহযোগিতায় করোনা ভ্যাকসিন প্রদান ও স্যাম্পল সংগ্রহ কার্যক্রম সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হচ্ছে। এই সুশৃঙ্খলতা যাতে অভ্যাহত থাকে এবং হাসপাতাল যাতে পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেই ব্যাপারে সংসদ সদস্য নির্দেশনা প্রদান করেন।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.