কাতার প্রতিনিধি: কাতারস্থ জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। দোহা কাতারের অভিজাত হোটেল ষ্টার অব ঢাকা রেষ্টুরেন্টে পবিত্র কোরান থেকে তেলায়াত করেন সাইদুর রহমান সুমন। পবিত্র কোরান তেলায়াত শেষে ইঞ্জিনিয়ার আব্দুল ওদুদের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্ঠা মোঃ নজরুল ইসলাম মাষ্টার জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জুবের খাঁন, সাধারণ সম্পাদক আবুল হাসান ও রিয়াজ উদ্দিন সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। উক্ত অনুষ্ঠানের উপস্থিত লিয়াকত আলী লনী, নাছির উদ্দিন লেচু, ফরিদ উদ্দিন, সুরমান আলী, রহমত আলী, আব্দুর নূর, কুটি মিয়া, আব্দুর রব, জিল্লুর রহমান সাবেল প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.