
রাজনগর প্রতিনিধি॥ রাজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের কাছে অগ্রণী ব্যাংক লিমিটেড এর এমডি ও সিইও মোহাম্মদ শামস্-উল ইসলামের উদ্যোগে এবং আবুল খয়ের গ্রুপের সহযোগীতায় করোনা রোগীদের জরুরি অক্সিজেন সেবা প্রদানের জন্য ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
১ আগস্ট রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য-সচিব ডাঃ বর্ণালী দাশ এবং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি প্রিয়াংকা পালের কাছে এ অক্সিজেন সিলিন্ডার গুলি হস্তান্তর করেন অগ্রণী ব্যাংক মৌলভীবাজার অঞ্চলের প্রধান রাশেদা আহমেদ স্বপ্না। উক্ত হস্তান্তর অনুষ্ঠানে এমডি ও সিইও শামস্-উল ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপনা পরিচালক শাহানুল ইসলাম সোয়েজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডাঃ ফেরদৌস আহমেদ রাফি প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.