
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকায় এডিস মশার বিস্তার রোধে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও লার্ভা ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বুধবার ৪ আগস্ট সকাল সাড়ে ১১ টায় পৌর এলাকার ৪ নং ওর্য়াডে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাস ভবনের সম্মুখ থেকে এ পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়।
মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও লার্ভা ধ্বংসের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর আসাদ হোসেন মক্কু সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ফজলুর রহমান বলেন, আজ থেকে ১৫ দিন পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৫০ জন পরিচ্ছন্নকর্মী কাজ করবে। পাশাপাশি এডিস মশা থেকে রক্ষা পেতে নিজ নিজ বাড়ি, আঙিনা, অফিস, দোকান পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আহবায়ন করেন।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.