প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২১, ৯:০৯ পি.এম
মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে অনলাইন প্লাটফর্মে স্মৃতিচারণ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ তনয় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জুম অনলাইন প্লাটফর্মে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট বৃহস্পতিবার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটিতে আলোচকবৃন্দ বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের বর্ণাঢ্য জীবন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ এবং জ্ঞানগর্ভ আলোচনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.