প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৯:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২১, ৯:১৩ পি.এম
মৌলভীবাজার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যেগে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে চারা বিতরণ

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ তনয় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মৌলভীবাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান গাছের চারা বিতরণ করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলাউদ্দিন উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) তানিয়া সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসানসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.