প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২১, ৯:১৫ পি.এম
করোনা রোগীর সেবা দিতে শেইড ট্রাস্টের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার॥ করোনায় আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত সিলেট হেলড এন্ড এডোকেশন ডেভালাপমেন্ট ট্রাস্ট (শেইড ট্রাস্ট) এর মৌলভীবাজার সেবা সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ আগস্ট বিকেলে মৌলভীবাজার সেবা সেন্টারের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহউর রহমান।
অধ্যাপক আব্দুস ছবুরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোঃ মুনতাসির আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এসএম উমেদ আলী, ট্রাস্টের এমডি দিলওয়ার হোসাইন, ট্রাস্টি মোঃ নেহাল আহমদ, ট্রাস্টি মাওলানা আহমদ বেলাল, ট্রাস্টি তাজুল ইসলাম হাসান, ট্রাস্টি মুহিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌলভীবাজার জেলা সমন্বয়ক ট্রাস্টি মাওলানা মাহফুজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী মোজাম্মেল হক রাব্বি, মোহাম্মদ জাকারিয়া, মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, আসাদ আহমদ চৌধুরী, সৈয়দ মজদুদ আহমেদ রাফিদ প্রমুখ।
শেইড ট্রাস্টের কার্যক্রম সিলেট শহর থেকে পরিচালিত হয়ে আসছিল। বর্তমানে মাঠ পর্যায়ে কার্যক্রম ছড়িয়ে দেবার উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিতকায় মৌলভীবাজার জেলায় সেবা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
সংশ্লিষ্টরা জানান, করোনার ভয়াবহ পরিস্থিতিতেও শেইড ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা দিনরাত ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিসসহ সবধরনের সেবা প্রদান করে যাচ্ছেন।
কোভিট-১৯ আক্রান্ত রোগীরা হটলাইনের চারটি নাম্বারের যে কোন একটিতে কল দিয়ে সেবা নিতে পারবেন। ০১৭৩৩১৪৭৭৫৩ (মুহিবুল ইসলাম),
০১৭১২১৪৭৭৫৩ (মাহফুজুর রহমান),
০১৭১২২০৪৯৫৫ (মুজিবুর রহমান),
০১৭১৬৯৬৯৯৯৯ (জিয়া উদ্দিন ইউসুফ)।
এসব নাম্বারের যে কোন একটিতে যোগাযোগ করলে বিনামূল্যে অ্যাম্বুলেন্স, অক্সিজেন, দাফন-কাফনসহ যাবতীয় সেবা পাবেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.