প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৯:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০২১, ৯:০৯ পি.এম
সাংবাদিক এম শাহজাহান এর বাবা আর নেই

স্টাফ রিপোর্টার: সাংবাদিক এম শাহজাহান আহমদ এর পিতা মোঃ সিরাজ মিয়া (৮০) শুক্রবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, মোঃ সিরাজ মিয়ার জ্বর হলে তাঁকে প্রথমে শহরের নুরজাহান প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী রক্ত সহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষায় ধরা পরে ডেঙ্গু জ্বর। পরে অবস্থার অবনতি হলে তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের আইসিইউ ইউনিটে ৫ আগষ্ট ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। আগামীকাল ৭ আগষ্ট সকাল ১১ ঘটিকায় দরগাহ মহল্লার নিজ বাড়িতে নামাজে জানাযা হওয়ার কথা রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.