
স্টাফ রিপোর্টার॥ সারা দেশের ন্যায় মৌলভীবাজারে ৭ আগষ্ট শনিবার থেকে গণটিকা দান কর্মসুচি শুরু হয়েছে। সকালে মৌলভীবাজার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের সৈয়দ শাহ মোস্তফা কলেজে টিকাদানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে গণটিকা কার্যক্রমে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মুহিবুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহ মোহাম্মদ আলী সাহেদ সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, জেলা আওয়ামীলীগ সদস্য আক্তারুজ্জামান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, কাউন্সিলর পার্থ সারথী পাল নাজমা বেগম প্রমুখ।
মৌলভীবাজার জেলার জন্য ৪৮ হাজার ৮ শত ডোজ টিকা বরাদ্দ (সিনোফার্ম) এসেছে। মৌলভীবাজার পৌর সভার ৯টি কেন্দ্রে ও ৬৭ ইউনিয়নের ১টি করে কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.