এ কে মামুন ॥ ডেস্ক রিপোর্ট-ফ্রান্সের অন্যতম বাংলাদেশী অঞ্চল ভিত্তিক সামাজিক সংগঠন “কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের” নয়া কমিটি ঘোষণা করা হয়েছে।
২০ আগষ্ট রবিবার সন্ধ্যায় এসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জয়নাল খান এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন অজয় দাস।
সংগঠনের সভাপতি হাসান সিরাজ সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক নাজিম উদ্দিন আলমের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে সাধারন সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা আতিকুর রহমান, খালেদ আলী সাব্বির আহমেদ চৌধুরী, ইসহাক মিয়া,আহমেদ,খলীল আহমেদ, জয়নাল আবেদীন সিদ্দিকী মানিক প্রমুখ।
যুগ্ম সাধারন সম্পাদক নাজিম উদ্দিন আলমের পরিচালনায় সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, সাবেক সেক্রেটারি সাইফুল আলম, সিনিয়র সহ- সভাপতি অজয় দাস, সহ-সভাপতি আসুখ মিয়া, কয়েছ মিয়া,মোশাহিদ আলী আব্দুল মতিন। উপস্থিত ছিলেন সহ-সাধারন সম্পাদক হেলাল আহমদ , মোহাম্মদ আলী মমিন আলী,রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পারভেজ আহমেদ,শামীম আহমেদ, মঈনুল ইসলাম, ফরমুজ আলী , প্রচার সম্পাদক ইয়াকুব আলী, হাসান আলী সিদ্দিকী,সাইদুল আহমেদ,কয়েছ আহমেদ,ফয়সল আহমেদ,মনসুর আহমেদ, শামীম প্রমুখ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.