
স্টাফ রিপোর্টার॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে জরুরি চিকিৎসা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার দূপুরে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ হলরুমে জরুরি চিকিৎসা সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ, জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার বিএমএ সভাপতি ডাঃ শাব্বির হোসেন খানসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে অসহায় দুস্থ মহিলাদের মধ্যে ২০টি সেলাই মেশিন বিতরণ ও জরুরি চিকিৎসা সামগ্রী সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের নিকট হস্তান্তর করা হয়েছে।
জরুরি চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল ৮ সেট অক্সিজেন কনসেনট্রেটর, ৮ টি নেবুলাইজার মেশিন, ৬ সেট মাস্কসহ পাম্প মেশিন, ১৮০ পিস নন রিব্রিথিং মাস্ক, ৩০ টি পালস অক্সিমিটার, ২০ টি অক্সিজেন ফ্লো মিটার, ৪ টি পেশেন্ট মনিটর।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.