
স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন করেছে মৌলভীবাজার পৌরসভা।
রোববার ৮ আগস্ট মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জন্মদিন উপলক্ষে পৌরসভা সভাকক্ষে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সৈয়দা জোহরা আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার মেধা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান।
এসময় প্রধান অতিথি বলেন, বাঙালীর শ্রেষ্ঠ অর্জন দেশের স্বাধীনতাসহ বঙ্গবন্ধুর সকল লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুন্নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি রাজনৈতিক কর্মকান্ড প্রেরণার উৎস হয়ে থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.