
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আইসোলেশন ইউনিটে যুক্তরাষ্ট্রে কুলাউড়ার প্রবাসীদের সংগঠন কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ এর আর্থিক সহায়তায় ৩২ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।
রোববার ৮ আগস্ট বিকেল ৩টায় হাসপাতালের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও হাসপাতালের আরএমও ডা. জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌস আক্তার, ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল। ইনক্ সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা মো. এনামুল ইসলাম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল।
কুলাউড়া হাসপাতালে বর্তমানে ৭০টি অক্সিজেন সিলিন্ডার মজুদ রয়েছে। তারমধ্যে কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ ইনক্ প্রথম পর্যায়ে ১১ টি, ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতি ২৫টি ও হাসপাতালের ব্যবস্থাপনায় ৩৪টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন শেষ হলে শুধু রিফিল প্রয়োজন হবে। এটা হলেই আমরা করোনা রোগীদের উন্নত সেবা দিতে পারবো।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.