
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীর লাশ দাপন-কাফন কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী ৪টি সংগঠনের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১০ আগষ্ট দূপুরে পৌর সভার বোর্ড রুমে মবশ্বির-রাবেয়া ট্রাস্টের উদ্যেগে সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
ট্রাস্টের পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন ট্রাস্টের পরিচালক এস এম উমেদ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বড়লেখা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সবুর। সব শেষে জেলা প্রশাসক ও অন্যন্য অতিথিরা স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তোলে দেন সুরক্ষাসামগ্রী।
সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল ২৫০ টি পিপিই, ২০০০ পিস মাক্স, ৮০০ পিস হেন্ড গøাভস, ৩২ জোড়া পায়ের গাম বুট, ৪০টি (২৫০ মিলি বোতল) হেন্ড সেনিটাইজার, পুরুষ ও নারী মিলে কাপনের কাপড় ২৯ সেট।
সুরক্ষাসামগ্রী গ্রহন করেন, শেখ বোরহান উদ্দিন (রহ) ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশনের টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ, ইকরামুল মুসলিমীন, জেলা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়া, শেইড ট্রাস্ট মৌলভীবাজার এর জেলা সমন্নয়ক খিজির মোহাম্মদ জুলফিকার।
মবশ্বির-রাবেয়া ট্রাস্ট চলমান করোনা মহামারিতে করোনায় আক্রান্ত অসহায় ও গরীবদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজ করছে। এছাড়াও দীর্ঘদিন থেকে গরীব রোগীদের চক্ষু সেবা, গৃহ নির্মান, রিক্সা বিতরণ, রমজান মাসে খাদ্য সামগ্রী বিতরণ, হজ¦ প্রশিক্ষণ, অসহায় ও এতিমদের জন্য নগদ অনুদান প্রদান সহ আর্থ-মানবতার সেবায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.