
প্রনীত রঞ্জন দেবনাথ: দেশব্যাপী করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে চলমান লকডাউনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় ১০ আগষ্ট মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম সোমাইয়া আক্তার। অভিযানে সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করায় উপজেলার শমশেরনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মামলায় সর্বমোট হাজার ১ হাজার ৩০০ শত টাকা অর্থদন্ড আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম সোমাইয়া আক্তার বলেন, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.