
স্টাফ রিপোর্টার॥ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-ম্যাক্স গ্রুপের অক্সিজেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে আইইবি মৌলভীবাজার উপ-কেন্দ্রের তত্বাবধানে অক্সিজেন সিলিন্ডার মৌলভীবাজারের সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার ১১ আগস্ট মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ে এই হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সিভিল সার্জন ডা: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, প্রকৌশলী মোঃ মনসুরুজ্জামান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সুয়েব), বিএমএ জেলা সভাপতি ডা: সাব্বির আহমদ খান প্রমুখ।
বক্তারা আইইবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ম্যাক্স গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জানা যায়, প্রকৌশলী বিনয় ব্যানার্জির উদ্যোগে ঢাকা থেকে আইইবির মাধ্যমে মৌলভীবাজার স্বাস্থ্য বিভাগের কাছে এই অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। এই উদ্যোগে সার্বিক সহযোগীতা করেছেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.