June 24, 2026 তারিখের সংবাদ
রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত
পলি রানী দেব নাথ : রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজারের আয়োজনে বুধবার ২৪ জুন কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে। রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক রুমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালেঙ্গা উচ্চ...
জুড়ীতে টিলা ধসে গোয়াল ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ বড়ডহর গ্রামে একটি বসতবাড়ীর পাশে টিলা ধসে পড়ে গোয়াল ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার ২৩ জুন দক্ষিণ বড়ডহর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা কুতুব আলীর ছেলে মন্তাজ আলীর বসত ঘরের...
আওয়ামীলীগ আমলের হত্যা মামলায় গ্রেফতার বড়লেখার জামায়াত নেতা খিজির জামিনে মুক্ত
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় ১৩ বছর আগের আওয়ামী লীগের রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা ও সাবেক পৌরমেয়র প্রার্থী খিজির আহমদ বুধবার সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে বিকেলে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিনের...
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “হীড বাংলাদেশ” এর উদ্যাগে মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় উচ্চশিক্ষা বৃত্তি প্রদান এবং ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত ৭৫ জন মেধাবী ছাত্র- ছাত্রীকে সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান...
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা জব্দকৃত বালু নিলাম ডেকে বিক্রি করেছে প্রশাসন। নিলামে অংশ নেওয়াদের মধ্যে সর্বোচ্চ দরদাতা ৩ লক্ষ ১৩ হাজার ৭৫০ টাকায় বালু কিনে নেন। বিক্রত টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। বুধবার ২৪ জুন...
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও গত মে মাসের পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদন্ডে শ্রেষ্ঠ পারফরম্যান্সের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ জুন সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা...
সারজিস আলম ও নাসিরউদ্দীন পাটোয়ারী কুলাউড়া সীমান্তে আসছেন
স্টাফ রিপোর্টার : সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নিতে মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্ত এলাকায় আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ও মূখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। কুলাউড়া এনসিপি সূত্রে জানা গেছে, আগামী ২৬ জুন কুলাউড়ার দত্তগ্রাম...
মৌলভীবাজার সদরের সূর্য্যপাশায় রাস্তা নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সূর্য্যপাশা গ্রামে রাস্তা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ভুক্তভোগী মো. মুনিম মিয়া বাদী হয়ে...


