July 25, 2026 তারিখের সংবাদ

কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে...

কমলগঞ্জে আরসিসি ব্লাড ডোনার ক্লাবের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : কমলগঞ্জ উপজেলার রাজদিঘীরপাড় বাজারে আরসিসি পরিবারের অঙ্গসংগঠন আরসিসি ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরসিসি ব্লাড ডোনার ক্লাবের সহ-সভাপতি রিয়াজ আহমদ বাতির এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক...

সড়ক দুর্ঘ/টনায় আ/হত সাংবাদিক সালাহউদ্দিন শুভ, আশঙ্কামুক্ত

কমলগঞ্জ প্রতিনিধি : দৈনিক কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক মো: সালাহউদ্দিন (শুভ) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলার...

কুলাউড়া সরকারি কলেজের প্রবাসী অ্যালামনাইদের সাথে শুভেচ্ছা বিনিময়

মাহফুজ শাকিল : অ্যালামনাই অ্যাসোসিয়শেন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের প্রবাসে অবস্থানরত প্রাক্তণ শিক্ষার্থীদের (প্রবাসী অ্যালামনাইদের) সাথে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ জুলাই রাতে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময়...

শ্রীমঙ্গলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি : সরকারি কর্মসূচির অংশ হিসেবে আগামী এক বছরে শ্রীমঙ্গল উপজেলায় এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার ২৫ জুলাই সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর...

বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের কার্যকরী কমিটি গঠন

আব্দুর রব : বড়লেখায় নাট্য ও সাংস্কৃতিক সংগঠন পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের ১৩ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী এবং ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ জুলাই রাতে পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষ্যে সংগঠনের সাবেক সভাপতি মো: তাজুল...

জুড়ীতে দা/য়ের কোপে প্রবাসীর স্ত্রীর এক পা বি/চ্ছিন্ন

আব্দুর রব : জুড়ীতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র দুই নারীর সংঘর্ষে প্রতিপক্ষের নারীর দায়ের কোপে অপরপক্ষের প্রবাসির স্ত্রীর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কচুরগুল গ্রামে শনিবার সকালে দুবাই প্রবাসি ছলিম উদ্দিনের বাড়িতে। আহত প্রবাসির স্ত্রী হালিমা...

সমাই বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল  হকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাই বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো: আব্দুল হকের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে পেট্রোল পাম্পের প্যাক পয়েন্টের লাইসেন্স বিক্রি এবং পরবর্তীতে দোকানের মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী ফখরুল ইসলাম...

শোক সংবাদ : শিল্পপতি  সৈয়দ আবুল কালাম আজাদ আর নেই

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কুইশার গ্রামের বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী ও দানবীর বেলকো ভাল্ব ইন্ডাস্ট্রিজ ও শাহজালাল হাউজিং এর স্বত্বাধিকারী, শান্তিবাগ জামে মসজিদের মোতাওয়াল্লী সৈয়দ আবুল কালাম আজাদ (৮৩) ২১ জুলাই ঢাকাস্থ এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল...

হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মীসভা, সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি

স্টাফ রিপোর্টার : হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন এবং ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন বাস্তবায়ন, স্বল্পমূল্যে রেশন চালুর দাবিতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই শুক্রবার সন্ধ্যায় জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের...
Social Media Auto Publish Powered By : XYZScripts.com