জুড়ীতে ৪ শত ৭ কেজি মাছের পোনা অবমুক্ত
জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নামাবাজার সংলগ্ন জুড়ী নদীতে বিভিন্ন জাতের প্রায় ২ শত ৪০ কেজি ও ১ শত ৬৭ কেজি উপজেলা পরিষদ পুকুর, জুড়ী থানা পুকুর ও ৬টি ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মন্দিরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১ টায় জুড়ী উপজেলা প্রশাসনের তত্বাবধানে ও উপজেলা মৎস দপ্তরের উদ্যোগে জুড়ী নদীতে ১ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয় ৪ শত ৭ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি, জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক বদরুল হোসেন, হাজী শফিক আহমদ, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা মৎস কর্মকর্তা আব্দুস সাকুর, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, আতিকুর রহমান, জাহাঙ্গির আলম, ইমরুল ইসলাম, ছাত্রলীগ নেতা জুয়েল রানা, আব্দুল মতিন, আহমদ আল আজাদ, হাসান তারেক, রুবেল আহমদ প্রমুখ।



মন্তব্য করুন