নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ, জুড়ীতে সেই ৩ শিক্ষককে সহকারি রিটার্নিং অফিসারের শোকজ
আব্দুর রব : জুড়ীতে সরকারি চাকুরি বিধিমালা লঙ্ঘন করে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারি সেই তিন শিক্ষককে শোকজ করেছেন সহকারি রিটার্নিং অফিসার ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ দস্তেগীর। তিনি বুধবার সন্ধ্যায় তিন কার্যদিবসের মধ্যে তার (সহকারি রিটার্নিং অফিসার) কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দিয়ে অভিযুক্তদের নামে শোকজগুলো ইস্যু করেছেন।
বুধবারের বিভিন্ন দৈনিকে ‘জুড়ীতে ৩ শিক্ষকের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে তা নির্বাচন কমিশনের নজরে আসে।
শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন- জুড়ী মহাদেববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ ও হাজী সোনামিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ উদ্দিন।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. মারুফ দস্তেগীর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মৌলভীবাজার জেলা প্রশাসক স্যারের নির্দেশে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগ ওঠা তিন শিক্ষককে বুধবার সন্ধ্যায় শোকজ করেছেন। তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে ব্যাখা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।



মন্তব্য করুন