রেশনিং চালু, রিক্সা ভাড়া বৃদ্ধিসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে রিক্সা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি

July 8, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : রিক্সা চালকদের রেশনিং চালু করা, ব্যাটারি চালিত অটোরিক্সা উচ্ছেদ বন্ধসহ সাত দফা দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন স্মারকলিপি প্রদান করেছে। বুধবার ৮ জুলাই দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।

মৌলভীবাজার জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নর সভাপতি মো. সোহেল মিয়ার নেতৃত্বে স্মারকলিপি প্রদানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিক্সা শ্রমিক ইউনিয়ন নেতা জসিম উদ্দিন, মিজানুর রহমান, উপদেষ্টা জামাল উদ্দিনসহ অন্যান্যরা। স্মারকলিপিতে রিক্সা শ্রমিকরা সাত দফা দাবি নামা উল্লেখ করেন। তাদের দাবির মধ্যে রিক্সা শ্রমিকদের মধ্যে রেশনিং চালু করা, বাজার দরের সাথে তাল মিলিয়ে রিক্সা ভাড়া পুন: নির্ধারণ, যানজট নিরসন, ব্যাটারি চালিত রিক্সার শোরুম বন্ধ করা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ বন্ধ রাখা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com