কমলগঞ্জে সংরক্ষিত বনভূমিতে ৩.২৯ হেক্টর অবৈধ পান বাগান উচ্ছেদ, পিওআর বন মামলা প্রক্রিয়াধীন

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীনের কুরমা বন বিটের কুরমা খাসিয়া পুঞ্জি সংলগ্ন ছোট পিকল এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩.২৯ হেক্টর পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ।
গত ৭ জুলাই মঙ্গলবার সকাল থেকে শুরু হয় আর রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে আনুমানিক ১ হাজার পান চারা উপড়ে ফেলা হয়। রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া জানান, সংরক্ষিত বনভূমি দখল ও অবৈধ পান চাষের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় বন আইনে একটি পিওআর (চঙজ) বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে কুরমা বিট কর্মকর্তা মো. জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বন বিভাগ জানিয়েছে, সংরক্ষিত বনভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনভূমি দখল ও অবৈধ চাষাবাদ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন