মৌলভীবাজারে ১ম পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

স্টাফ রিপোর্টার : ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ১ম পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভা জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন এবং জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান।
বক্তারা দেশের টেকসই পল্লী উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পল্লী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় পল্লী উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন উপকারভোগী তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন এবং এসব উদ্যোগের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপকারভোগী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন