সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপরাধচক্রের বিস্তার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

July 8, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের প্রচার এবং বিভিন্ন অপরাধচক্রের বিস্তার রোধে করণীয় নির্ধারণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ জুলাই জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

তানভীর হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রশাসক। মূল প্রবন্ধ উপস্থাপক করেন মুহাম্মদ মাসুম, অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

বক্তব্য রাখেন, রুবেল মাহমুদ উপপরিচালক, স্থানীয় সরকার, আসিফ মহিউদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য যাচাই করে প্রচার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণের কোনো বিকল্প নেই। পাশাপাশি গুজব, ভুয়া তথ্য ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, নিরাপদ ও দায়িত্বশীলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের বিস্তার এবং অপরাধচক্রের অপতৎপরতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। সেমিনারে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com