সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

July 8, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে ভোক্তা পর্যায়ে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিতকরণে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

বুধবার ৮ জুলাই ২০২৬ মোবাইল কোর্ট অভিযানকালে সদর উপজেলার পুরাতন হাসপাতাল রোড এলাকার এস ওয়ান এন্টারপ্রাইজে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে শমশেরনগর রোড এলাকার রিপন এন্টারপ্রাইজে একই আইনের ৩৮ ধারায় একটি মামলায় আরও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম।

অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করা, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com