জুড়ীতে সিটি ব্যাংকের শাখা উদ্বোধন
June 22, 2026,

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার শিশু পার্কের পাশে শরিফ কমপ্লেক্সের (২য় তলায়) সিটি ব্যাংকের শাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২২ জুন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিটি ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান শাহ হাসান, সিলেট আম্বরখানা শাখার ম্যানেজার সারোয়ার আহমেদ ফেরদৌস, মৌলভীবাজার শাখা ম্যানেজার মামুন রহমান, কুলাউড়া শাখা ম্যানেজার মামুন আলী, বড়লেখা শাখা ম্যানেজার মাহমুদুল হাসান। জুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক(সাবেক), বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী উপজেলা ইউনিট সাধারণ সম্পাদক ও হাকালুকি নিউজ সম্পাদক এম এম সামছুল ইসলাম, জুড়ী কামিনীগজ্ঞ বাজার ব্যবসায়ি কল্যাণ সমিতির সভাপতি নূরুল আম্বিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিশন জুড়ী উপজেলা সদস্য কাজী আমজাদ হোসেন ও উদ্বোধনী বক্তব্য রাখেন জুড়ী শাখার ম্যানেজার শুভ্র দাস শুভ।



মন্তব্য করুন