জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিবারের ঔষধ সহায়তা

May 24, 2026,

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু–এর পরিবারের মানবিক উদ্যোগে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য ঔষধ সহায়তা প্রদান করা হয়েছে।

২৪ মে রবিবার সকাল সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ মানবিক কার্যক্রমে সংসদ সদস্যের সহধর্মিণী ফৌজিয়া আহমেদ এবং কন্যা ফাতেমা বিনতে আহমেদ (সানজিদা) পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট ঔষধ হস্তান্তর করেন। দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় কমানো এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজিয়া আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা বিনতে আহমেদ (সানজিদা), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সমছু মিয়া এবং বিএনপি নেতা হাবিবুর রহমান। এছাড়াও হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফাতেমা বিনতে আহমেদ (সানজিদা) বলেন, আমাদের এলাকার মানুষের দোরগোড়ায় সুচিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের পরিবারের অন্যতম লক্ষ্য। অনেক সময় দরিদ্র মানুষ শুধুমাত্র ঔষধের অভাবে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। সেই কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আব্বু সবসময় আমাদের শিখিয়েছেন, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত। সেই শিক্ষা ও মানবিক চেতনা থেকেই আমরা আজকের এই উদ্যোগে অংশ নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আন্তরিক চেষ্টা থাকবে।

হাসপাতাল কর্তৃপক্ষ এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় চিকিৎসকদের মতে, এ ধরনের সহায়তা হাসপাতালের ঔষধ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ রোগীরা সরাসরি উপকৃত হবেন।

উপস্থিত রোগী ও স্বজনরাও উদ্যোগটির প্রশংসা করে সংসদ সদস্য পরিবারের প্রতি শুভকামনা জানান। সচেতন মহলের মতে, জনপ্রতিনিধির পরিবারের এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com