জুড়ীতে বজ্রপাতে এক সাথে ১৪টি গবাদিপশুর মৃ/ত্যু

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জুড়ীতে বজ্রপাতে এক সাথে ১৩টি গরু ও একটি মহিষসহ মোট ১৪টি গবাদিপশু মারা গেছে। এ ঘটনা ঘটে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান গ্রামে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ‘বজ্রসহ বৃষ্টিপাতে পৃথক ৮জন চা শ্রমিকের ১৪টি গরু এবং ১ টি মহিষ ঘটনাস্থলেই মারা গেছে।’ গবাদিপশু গুলোর মালিক প্রতিদিনের ন্যায় টিলায় ঘাস খাওয়ার জন্য রেখে আসেন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ও জুড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৃদৃল কান্তি দে।
এবিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, বজ্রপাতে মৃত্যুবরণকারীর ১৪ গবাদিপশুর আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা হবে। গবাদিপশু গুলো পার্শবর্তী টিলায় পুতে ফেলার প্রস্থুতি চলছে।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকরা লিখিত আবদেন করলে ওই আবেদন জেলা প্রশাসক বরাবরে পাঠানো হবে। ওই ক্ষতির বিষয়ে ত্রাণমন্ত্রনালয় থেকে অনুমোদন আসলে তখন ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া হবে।



মন্তব্য করুন