মৌলভীবাজারে বন্যাদুর্গতদের পাশে বিজিবি, ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাবার বিতরণ

July 14, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। জেলার হাকালুকি হাওরপাড়ের একটি গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

জুড়ী উপজেলার হাওরপাড়ের বেলাগাঁও গ্রামে মঙ্গলবার ১৩ জুলাই দিনব্যাপী বন্যাদুর্গত মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রান্না করা খাবার বিতরণ করা হয়। ক্যাম্পে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক পানিবাহিত রোগসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত মানুষের চিকিৎসাসেবা দেন। পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। দিনব্যাপী পাঁচ শতাধিক মানুষ এ সেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি বন্যাকবলিত পরিবারের মধ্যে রান্না করা খাবারও বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সীমান্তের এই বাহিনীটি।

৫২ বিজিবি অধিনায়ক লে: কর্নেল আতাউর রহমান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মূল এবং পবিত্র দায়িত্ব হলো দেশের সীমান্ত পাহারা দেওয়া। বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, তা মোকাবিলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকেও আমরা আমাদের অন্যতম মানবিক কর্তব্য বলে মনে করছি। সীমান্তে অর্পিত নিয়মিত দায়িত্বের পাশাপাশি এই সেবামূলক কাজটিকেও আমরা আমাদের কর্তব্যের অংশ করে নিয়েছি।

মৌলভীবাজার সীমান্তের ৫২ বিজিবি ব্যাটালিয়নের জুড়ী এবং বড়লেখা উপজেলা সংলগ্ন হাকালুকি হাওরের নিম্নাঞ্চলে পানিবন্দী মানুষের দুর্দশা লাঘবে দিনব্যাপী একটি ‘বিনামূল্যে চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্পেইন’ পরিচালনা করা হয়েছে। এই ক্যাম্পেইনে  প্রায় ৫০০-এরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়েছে এবং তাদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

আমাদের এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি পানিবন্দী পরিবারের মাঝে এক বেলার রান্না করা খাবার প্রস্তুত করে তা পৌঁছে দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com